শিরোনাম
◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪৪ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে জ্ঞানবাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ বহাল রাখল আদালত

ইকবাল খান: [২] জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-কে সমীক্ষার ছাড়পত্র বহাল রাখল বারাণসী জেলা আদালত। মসজিদ চত্বরে চলা সমীক্ষা বন্ধ করার জন্য ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে যে আবেদন জানানো হয়েছিল, শুক্রবার জেলা বিচারক অজয়কুমার বিশ্বেস তা খারিজ করে দিয়েছেন। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে বারাণসী জেলা আদালত গত ২১ জুলাই যে নির্দেশ দিয়েছিল, তা বহাল রেখেছেন তিনি। বিচারক জানিয়েছেন, এ বিষয়ে হিন্দুপক্ষের আবেদনের শুনানি হবে আগামী ৫ অক্টোবর। সূত্র: ভারতের আনন্দবাজার।

[৩] বিচারক অজয় জানিয়েছেন, এলাহাবাদ হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এএসআই-কে খননে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিং-সহ অন্য পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বেস জ্ঞানবাপী চত্বরে ‘বৈজ্ঞানিক সমীক্ষার’ নির্দেশ দিয়েছিলেন এএসআই-কে। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত ‘সিল’ করা এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে বারাণসী জেলা আদালত জানিয়েছিল। প্রাথমিক ভাবে এলাহাবাদ হাই কোর্ট মসজিদ কমিটির আবেদন মেনে এএসআই সমীক্ষার উপর স্থগিতাদেশ দিলেও গত ৩ আগস্ট প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকরের বেঞ্চ তা প্রত্যাহার করে নেয়। ৪ আগস্ট থেকে শুরু হয় সমীক্ষা। এর পর স্থগিতাদেশ চেয়ে মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বারাণসী জেলা আদালতের তত্ত্বাবধানে সমীক্ষা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়।

  • সর্বশেষ