শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেল অপরাধী চক্র মুক্ত করতে ট্যাংকসহ ১১ হাজার সেনা অভিযান, নিহত ৩৮

সাজ্জাদুল ইসলাম: [২] ভেনেজুয়েলার বহুজাতিক অপরাধী চক্রের হোতা ট্রেন ডি আরাগুয়া ১৬০০ কয়েদির টোকরোন জেলখানার নিয়ন্ত্রণ দখল করে সেটিকে তার প্রধান ঘাঁটিতে পরিণত করেন। তার অপরাধ চক্রের জাল কলাম্বিয়া, ব্রাজিল, পেরু, ইকুয়েডোর, চিলি ও বলিভিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট, আল-জজিরা

[৩] ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, অপরাধী চক্রের হোতারা অন্যান্য কয়েদীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে ‘ এক ধরণের দাস’ হিসেবে ব্যবহার করেন। অভিযানে এক সেনা ও ৩৭ কয়েদি নিহত হয়েছেন।

[৪] ভেনিজুয়েলার এ জেলখানাটি অপরাধী চক্রের হাত থেকে মুক্ত করার পর সেখানে যেসব বিস্ময়কর নিষিদ্ধ জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে বিটকয়েন মাইনিং ম্যাশিন, রকেট লাঞ্চার, গ্রেনেড, মারিজুয়ানা, হেরোইন ও দামি মোটরবাইক। কর্মকর্তারা বলেন, অপরাধীরা এ জেলখানাকে তাদের জন্য বিনোদনের স্থানের রূপান্তরিত করেন। তারা সেখানে খেলার মাঠ, সুইমিংপুল, নাইটক্লাব ও চিড়িয়াখানা তৈরি করেন। তাদের গার্লফ্রেন্ড বা স্ত্রীরাও সেখানে তাদের সঙ্গে থাকতেন।

[৫] ট্যাংক ও সাঁজোয়াযানের সমর্থনপুষ্ট হাজার হাজার সেনা অভিযান চালিয়ে বৃহস্পতিবার টোকরোন জেলখানার নিয়ন্ত্রণ দখল করার পর এসব জিনিস ও স্থাপনা দেখানো হয়। স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী রেমিংগো সেবালোস বলেন, এক বছর আগে এ অভিযানের পরিকল্পনা করা হয়েছিল।

[৬] ট্রেন ডি আরাগুয়া এ জেলখানাকে ঘাঁটি বানিয়ে ভেনেজুয়েলা ও লাটিন আমেরিকার অন্যান্য দেশে অপরাধীচক্রগুলোকে পরিচালনা করতেন। রেমিংগো সেবালোস বলেন, তাদের কাছ থেকে টেলিভিশন ও মাইক্রোওয়েভ এবং এয়ার কন্ডিশনারও উদ্ধার করা হয়েছে। তাদের চিড়িয়াখানার প্রাণীগুলো গোলাগুলির সময় মারা গেছে।

[৭] তিনি বলেন, অপরাধী চক্রের সঙ্গে যোগসাজসের অভিযোগে  ৪ কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধী ও তাদের সহযোগীকে কোনো ছাড় দেওয়া হবে না।

[৮] অভিযানের সময় কয়েদীদের অনেক আত্মীয়স্বজন সেখানে সমবেত হন। তারা তাদেরকে বন্দী স্বজনের অবস্থা এবং তাদেরকে কোথায় সরিয়ে নেওয়া তা জানার চেষ্টা করেন।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়