শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের আদেশ অমান্য, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করছে পিটিআই

ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে অবৈধ তল্লাশি

ইমরুল শাহেদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী রোববার বলেছেন, ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য লাহোরের জামান পার্কের বাড়িতে অবৈধ তল্লাশি ও সহিংসতা সৃষ্টি করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। জিওটিভি

শনিবার সকালে ইমরান খান যখন ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের আদালতে হাজির হওয়ার জন্য লাহোরের জামান পার্কের বাড়ি ত্যাগ করেন, তারপরেই পাঞ্জাব পুলিশ তার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। সেখান থেকে দলের কিছু কর্মীকেও তারা গ্রেপ্তার করেন। 

ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, দলটি আইনজীবিদের বৈঠক ডাকে। তিনি লিখেছেন, ‘লাহোর হাই কোর্টের সিদ্ধান্তের তোয়াক্কা না করে ইমরান খানের বাড়ির সকল নিয়ম-নীতি ও রক্ষণশীলতা তছনছ করেছে পুলিশ। বাড়ি থেকে অনেক জিনিষপত্র চুরি হয়েছে। তারা জুসের বাক্সটিও নিয়ে গেছে। নিরপরাধ লোকদের উপর নির্যাতন চালিয়েছে।’

দলের এই নেতা আরো লেখেন, ইমরান খানের বাড়ি বা ইসলামাবাদে যা ঘটেছে, তা কেবল দেশের সাংবিধানিক সংকটের কারণেই ঘটছে। 

মাইক্রোব্লগিং সাইটে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, ‘আদালতের আদেশ অমান্য করা ক্ষমার অযোগ্য। উচ্চ আদালতের উচিত তার রায়কে পাহারা দেওয়া। বেআইনি অভিযান পরিচালনাকারী এবং সহিংসতায় জড়িত সকল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।'

জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সুপার লীগ শেষে ফেরার পথে পাঞ্জাব এলিট ফোর্স গাড়িতে হামলা চালিয়েছে পিটিআই কর্মীরা। পাঞ্জাব সরকার হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘দৃস্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আইএস/এসএ

  • সর্বশেষ