শিরোনাম
◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে আবারও ভেসে উঠেছে লাখ লাখ মৃত মাছ 

মৃত মাছ 

মিহিমা আফরোজ: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের মেনিন্ডি শহরে লোয়ার ডার্লিং নদীটি অবস্থিত। গত শুক্রবার নিউ সাউথ ওয়েলস সরকার বলেছে, ২০১৮ সাল থেকে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার নদীতে গণহারে লাখ লাখ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে। অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলো মারা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি, এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নদীর পানি মৃত মাছে ভরে গেছে। সেগুলোর ওপর দিয়ে নৌকা চলাচল করছে। এত বেশি মৃত মাছ ভেসে উঠেছে যে, পানির নিচে কিছুই দেখা যাচ্ছে না বললেই চলে।  মেনিন্ডির স্থানীয় বাসিন্দা গ্রায়েমে ম্যাকক্রাব বলেন, এটি সত্যিকার অর্থে ভয়াবহ ঘটনা। যত দূর চোখ যায়, শুধু মৃত মাছ দেখা যাচ্ছে। চলতি বছর গণহারে মাছ মারা যাওয়ার এ ঘটনা আগের ঘটনাগুলোর তুলনায় ভয়াবহ। তিনি মনে করেন, এ ক্ষেত্রে অভাবনীয় রকমের পরিবেশগত প্রভাব পড়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যার পর ডার্লিং নদীতে বনি হেরিং এবং কার্পের মতো মাছগুলোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। বন্যার পানি কমে যাওয়ার পর অক্সিজেনের মাত্রা কমে গিয়ে এখন প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে। এখন ওই অঞ্চলের আবহাওয়া উষ্ণ থাকায় হাইপোক্সিয়ার মাত্রাও বাড়ছে। শীতল পানির তুলনায় উষ্ণ পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকে। তাপমাত্রা উষ্ণ থাকলে মাছের জন্য বেশি অক্সিজেন প্রয়োজন হয়।

নিউ সাউথ ওয়েলসের মৎস্য সম্পদ বিভাগের মুখপাত্র ক্যামেরন লে বলেছেন, যত দূর চোখ যায়, শুধু মাছ আর মাছ দেখতে পাচ্ছি। মৃত মাছে ভরে থাকা ডার্লিং নদীর দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে। মেনিন্ডি শহরে প্রায় ৫০০ মানুষের বসবাস। সাম্প্রতিক বছরগুলোতে খরা ও বন্যার কবলে পড়ে শহরটি বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমএ/এএ

  • সর্বশেষ