শিরোনাম
◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাবা আমি ভাল আছি!’

শিশু উদ্ধার

সাজ্জাদুল ইসলাম: সিরিয়ায় ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ভেঙ্গে পড়া ছয়তলা ভবনের ধ্বংসস্তুুপের নীচ থেকে উদ্ধারের পর পাঁচ বছরের শিশু তার বাবাকে আবেগ আপ্লুত কন্ঠে বললো ‘বাবা আমি ভাল আছি!’ শিশু ধ্বংসস্তুপের নীচে সাত ঘন্টা আটকা থাকার পর উদ্ধার কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ডেইলি মেইল।

কাহরামানমারাস অঞ্চলে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে সোমবার আয়সে কুবরা গানিস নামের মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর পরিবারের সদস্যদের সাথে মেয়েটিও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে।

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া অবস্থায় পিতাকে মেয়েটির ‘বাবা আমি ভাল আছি’ বলার এক গভীর হৃদয়স্পর্শী অবস্থার সৃষ্টি হয়।

কাহরামানমারাস অঞ্চলের মধ্যাঞ্চলের পাজারসিক জেলার একটি ছয়তলা  ভবনের বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর ছোট্ট মেয়ে আয়সে কুবরা গানিস আটকা পড়ে। সে নড়াচড়া করতে পারছিল না। তার পরিবারের অন্য সদস্যদের তাড়াতাড়ি উদ্ধার করা গেলে তার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। সে ধ্বংসস্তুপের নীচে কঠিন অবস্থায় সাত ঘন্টা আটকে থাকে।

এক আবেগঘন ভিডিওতে দেখা যায় যে, ছোট্ট মেয়েটি নি:শব্দে কাঁদছে। এ সময় উদ্ধারকর্মীরা তাকে বিধ্বস্ত ভবনটি থেকে বের করে আনার উপায় বের করার জন্য অক্লান্ত চেষ্টা করছিলেন। সম্পাদনা: রাশিদ

এসআই/আরআই/এনএইচ

  • সর্বশেষ