শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:৩৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ

মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে

স্টিফেন দুজারিক

মিহিমা আফরোজ: বাংলাদেশে সাংবাদিকদের মুক্তভাবে ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ প্রসঙ্গে মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্য দেশকে আমরা যে আহবান জানাই, বাংলাদেশকেও একই আহবান জানাচ্ছি। হিউম্যান রাইটস্

সম্প্রতি বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনা করায় এবং সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিশে সংবাদমাধ্যগুলোকে এ চিঠি দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না। কোন বিষয়ে সম্প্রচার করতে হলে তাদেরকে নানারকম বাধার সম্মুখীন হতে হয়। যার কারণে সংবাদমাধ্যমগুলো বর্তমান পরিস্থিতে একমুখী মাধ্যমে পরিণত হচ্ছে। এমন অবস্থার কারণেই বাংলাদেশকে এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

বাংলাদেশের উদ্দেশ্যে জাতিসংঘ বলেছে, সংবাদমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বাধাহীন এবং মুক্তভাবে নিউজ ওয়েবসাইট পরিচালনা করার সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ দেখতে চায়, এ নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ কতটুকু ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেছে।  

এমএ/এএ

  • সর্বশেষ