শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৫:০০ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, বলছে ওয়াল স্ট্রিট জার্নাল

রাশিদুল ইসলাম: ইরানের ইস্পাহান শহরের একটি সামরিক ওয়ার্কশপে শনিবার রাতের ড্রোন হামলাটি ইসরায়েল চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি লিখেছে, ইসরাইল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। দৈনিকটি দাবি করেছে, ইরানের স্পেস রিসার্স সেন্টারের একটি অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় ছোট আকারের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, এই কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় বলে মার্কিন সরকার অনেক আগে এটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

গতমাসে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর ইরানের অভ্যন্তরে হামলা চালাল তেল আবিব। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃবিতে বলেছে, ইস্পাহানের একটি সমারিক ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। শত্রুর নিক্ষিপ্ত একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়