শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০১:১৯ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

বাস দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক: দেশটির বেলুচিস্তানের লাসবেলায় রোববার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশু ও নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্য ডন

লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করে ডনকে জানান, বাসটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।

তিনি বলেন, ‘দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় বাসটি একটি সেতুর পিলারের সাথে ধাক্কা খায়। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে এবং তারপরে আগুন ধরে যায়।’

তিনি আরও জানান, বিধ্বস্ত বাস থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্ত করা যায়নি এবং নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়