শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৪০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারা মিলিটারি সদস্যকে হত্যা, ইরানে ৫ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হিজাববিরোধী বিক্ষোভে আধা-সামরিক বাহিনীর (প্যারা মিলিটারি) এক সদস্যকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের একটি আদালত এই রায় ঘোষণা করে। আল জাজিরা

ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি সংবাদ সম্মেলনে বলেন, এই হত্যাকাণ্ডের দায়ে তিন শিশুসহ আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই সাজার বিরুদ্ধে আপিল করা যাবে।

আদালতের কৌঁসুলিরা জানিয়েছেন, গত ৩ নভেম্বর তেহরানের পশ্চিমে কারাজ এলাকায় আধা-সামরিক বাহিনীর সদস্য আজমিয়ানকে ছুরিকাঘাত, পাথর নিক্ষেপ, কিলঘুষি, লাথি মেরে হত্যা করেন অভিযুক্তরা। তিনি রাষ্ট্র-অনুমোদিত স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। এই বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা ইরানের প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাথে যুক্ত। 

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়