শিরোনাম
◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিশংসনের হুমকির সম্মুখীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট 

সিরিল রামাফোসা

মিহিমা আফরোজ: ২০২০ সালের ‘ফার্মগেট’ কেলেঙ্কারির কারণে অভিশংসনের হুমকির সম্মুখীন হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।  ২০১৭ সাল থেকে সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার পেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরির বিষয় ধামাচাপা দেওয়ার যে অভিযোগ রয়েছে সেটিই ফার্মগেট কেলেঙ্কারি নামে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে নানারকম অপহরণ ও ঘুষের অভিযোগও রয়েছে। বিবিসি

আর্থার ফ্রেজার তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, রামাফোসা অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়েছেন। শুধু তাই নয়, তিনি চোরদের ঘুষও দিয়েছেন। আর্থার ফ্রেজার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 

গত বুধবার (৩০ নভেম্বর) একটি স্বাধীন সংসদীয় প্যানেলের ফাঁস হওয়া প্রতিবেদন থেকে জানা যায়, রামাফোসা তার পদের অপব্যবহার করেছেন এবং দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করেছেন। তবে তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন রামাফোসা। 

২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেই নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পক্ষ থেকে রামাফোসা দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন কি না, সে ব্যাপারে আগামী মাসে অনুষ্ঠিত কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানা গেছে। এই মুহূর্তে রামাফোসার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও 

অভিশংসন তার জন্য বিশেষভাবে ক্ষতি ডেকে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

প্যানেলের তদন্ত প্রতিবেদন সংসদে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনের ফলাফল পরীক্ষা করে আগামী সপ্তাহে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংসদ। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়