শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার বিশ্বকাপের অবকাশে মুসলমান হলেন প্রায় ৯শ বিদেশি: জাকির নায়েক

জাকির নায়েক

রাশিদুল ইসলাম: কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা শনিবার এ তথ্য জানিয়েছে। পারসটুডে

ভারতীয় ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলটি বলেছে, ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। জাকির নায়েক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন।

আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে পবিত্র এই ধর্মকে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্বে সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হচ্ছে ফুটবল বিশ্বকাপ। চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়