শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের দুদিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিত শিশু উদ্ধার

মিহিমা আফরোজ: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপ থেকে দুই দিন পর ছয় বছরের একাট শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে, একটি তোশকের নিচে চাপা পড়ায় শিশুটি প্রাণে বেঁচে গিয়েছে। ইয়ন

শিশুটির নাম ছিল মাওলানা মালিক। ভূমিকম্পের কারণে সিয়ানজু শহরে তার ঘর-বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয় এবং মালিক তার নিচেই দুই দিন চাপা পড়ে ছিল। পরবর্তীতে উদ্ধারকারীরা তার মা ও দাদীর মৃত দেহের পাশ থেকে তাকে জীবিত উদ্ধার করেন।

স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের দেওয়া এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা ছেলেটিকে জীবিত উদ্ধার করার পর তাকে খুবই শান্ত দেখাচ্ছিল।

মঙ্গলবার ২৮ বছর বয়সী স্থানীয় এক সেচ্ছাসেবী এএফপিকে বলেন, যখন তারা বুঝতে পারেন যে ছেলেটি জীবিত অবস্থায় ফিরে এসেছে তখন সবাই খুশিতে কান্নায় ভেঙ্গে পড়ে। এটি যেন তাদের জন্য এক আশ্চর্যজনক ঘটনা ছিল।

মাওলানা মালিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসক জানান, ছেলেটি আঘাত পায়নি, তবে ক্ষুধার কারণে সে শারীরিকভাবে অনেক দুর্বল। সম্পাদনা: খালিদ আহমেদ

ভিডিওটি দেখুন

এমএ/কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়