শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোরদো প্ল্যান্টে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির দাবি ইরানের

রাশিদুল ইসলাম: ভূগর্ভস্থ পরমাণুকেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে ইরান। ফোরদো পরমাণুকেন্দ্রে চলছে ইউরেনিয়াম তৈরির কাজ। একটা সময় ইরান বলেছিল, ২০ শতাংশ  ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে এগোচ্ছে তারা। কিন্তু এখন তেহরান দাবি করেছে, ফোরদো পরমাণুকেন্দ্রে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজ সফল হয়েছে। দি ওয়াল 

তেহরান সরকার গোপনে পরমাণু কর্মসূচি নিয়ে এগোচ্ছে, এই সন্দেহ থেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি তাদের উপর প্রবল চাপসৃষ্টি করেছিল। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। পরমাণু কর্মসূচির উপর নজরদারি করে থাকে যে আন্তর্জাতিক সংস্থা, সেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তেহরানকে যাবতীয় পরমাণু কর্মসূচি থেকে সরে আসার কথা বললেও, ইরান বলছে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যে তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে। ইরান যাতে গোপনে পরমাণু বোমা বানানোর প্রস্তুতি চালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করিয়েছিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র সাবেক ট্রাম্প সরকারের আমলে নিজেই এ চুক্তি থেকে একতরফা বের হয়ে আসে। এমনকি, ইরান থেকে সমস্ত মজুত তেজস্ক্রিয় ইউরেনিয়াম আইসোটোপ নিয়ে চলে যাওয়া হয়েছিল। 

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইরানকে সার্টিফিকেট দিয়েছে যে বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানের ২০ শতাংশের বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। তবে পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০ শতাংশ বা তার বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। এখনও তেহরান সেই দক্ষতা অর্জন করতে পারেনি বলেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মত। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস সেন্ট্রিফিউজে ঢুকিয়ে, পরমাণু ফিশনের জন্য সবচেয়ে উপযুক্ত আইসোটপটি আলাদা করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হয়। এটি ইউ -২৩৫ নামে পরিচিত। পরমাণু বোমা বানাতে গেলে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার তা এখনও অবধি ইরানে নেই বলেই মনে করা হচ্ছে। 

  • সর্বশেষ