শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা জেলেনস্কির, ইউক্রেনকে ৯ ন্যাটো দেশের সমর্থন

রাশিদুল ইসলাম: নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোনেস্ক অঞ্চলের লিম্যান শহরের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছেন। শনিবার ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানে মুখে রুশ সেনারা শহরটি ছেড়ে চলে যাওয়ার পর রোববার এটির স্বাধীন হওয়ার খবর দিলেন জেলেনস্কি। আরটি

এর একদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, তারা লিম্যান শহরটি পুনরুদ্ধার করেছে। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই লিম্যানের নিয়ন্ত্রণ নিয়েছিল রাশিয়ার সেনারা। ফলে এই শহর হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনাকে রাশিয়ার জন্য একটি বিপর্যয় হিসেবে মনে করা হচ্ছে। লিম্যান শহরটি দোনেস্কে অবস্থিত।

এদিকে ন্যাটো জোটভুক্ত ৯টি দেশের প্রেসিডেন্ট এক বিবৃতিতে ইউক্রেনকে জোটটির সদস্য করে নিতে আহবান জানিয়েছে। একই সঙ্গে তারা ইউক্রেনকে আরো সামরিক সহায়তা বৃদ্ধির আহবান জানান। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানান। ন্যাটের এই ৯টি সদস্য দেশের নেতারা ইতিমধ্যে কিয়েভ সফর করেছেন। ইউক্রেনের অখণ্ডতা রক্ষা ও তার সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে এসব দেশের নেতারা বলেন আমরা রুশ আগ্রসনকে কখনোই মেনে নেব না। দেশগুলো হচ্ছে চেক রিপাবলিক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, নথ্য মেসোডেনিয়া, মন্টেনিগ্রো, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রুমানিয়া। 

অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস বলেছেন রাশিয়া যদি পারমানবিক অস্ত্র ব্যবহার করে তাহলে মস্কোর সামরিক বাহিনী ও রুশ ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি বলেন, ন্যাটোর নেতৃস্থানীয় দেশগুলো সম্মিলিতভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মোকাবেলা করছে। ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের দিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। তিনি বলেন পারমানবিক অস্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের উচিত হবে না পারমানবিক অস্ত্র ব্যবহার করা তবে মস্কোর দম্ভোক্তি কখনোই গ্রহণযোগ্য নয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়