শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩২ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নতুন মুদ্রায় রাজা চার্লসের ছবি

রাজা চার্লসের ছবি

খালিদ আহমেদ: যুক্তরাজ্যের বাসিন্দারা আগামী ডিসেম্বর থেকে তাদের নতুন রাজা চার্লসকে মুদ্রার এক পিঠে দেখতে পাবেন। আজ শুক্রবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজকীয় টাকশাল চার্লসের মুখাবয়ব সম্বলিত নতুন ৫০ পেন্সের মুদ্রার নকশা উন্মোচন করেছে। শুক্রবার  রাজকীয় টাকশাল জানায়, ব্রিটিশ ভাস্কর মার্টিন জেনিংসের নকশার অনুমোদন দেন চার্লস স্বয়ং। রাজকীয় প্রথা অনুসারে, রাজার মুখাবয়ব মুদ্রার বাম দিকে থাকবে। অর্থাৎ তার মা রানি এলিজাবেথের ওপর পাশে।

রাজকীয় টাকশাল জাদুঘরের কর্মকর্তা ক্রিস বার্কার গণমাধ্যমকে জানান, যুক্তরাজ্যের মুদ্রার প্রচলিত প্রথা অনুযায়ী চার্লসের মুখাবয়ব তার পূর্বসূরির বিপরীত দিকে মুখ করে বসানো হয়েছে।  তিনি বলেন, এই প্রথা রাজা দ্বিতীয় চার্লসের (১৬৩০-১৬৮৫) আমল থেকে চালু আছে। 

মুদ্রায় চার্লসের মাথায় মুকুট নেই। লাতিন ভাষায় তার মুখাবয়বের চারপাশে লেখা আছে, 'রাজা তৃতীয় চার্লস, সৃষ্টিকর্তার আশীর্বাদপুষ্ট, ধর্মবিশ্বাসের রক্ষাকর্তা।'আগামী সোমবার রানি এলিজাবেথের স্মরণে আরও একটি ৫ পাউন্ডের মুদ্রা বাজারে ছাড়া হবে। 

প্রায় ১ হাজার ১০০ বছর ধরে দক্ষিণ ওয়েলসে রাজকীয় টাকশাল মুদ্রা তৈরি ও বাজারে ছাড়ার মাধ্যমে যুক্তরাজ্যের রাজপরিবারের ইতিহাস সংরক্ষণ করে আসছে।

ভাস্কর জেনিংস গণমাধ্যমকে জানান, চার্লসের ছবি থেকে তিনি মুদ্রার নকশা করেছেন।

তিনি বলেন, 'এটি আমার তৈরি সবচেয়ে ক্ষুদ্র নকশা। আমি খুবই সম্মানিত বোধ করছি এটা ভেবে যে, এই মুদ্রা পৃথিবীর মানুষ আগামী কয়েক শতাব্দী দেখবে ও হাতে নেবে।'

৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর তৃতীয় চার্লসের অভিষেক হয়।

বর্তমানে রানির মুখাবয়ব সম্বলিত প্রায় ২ হাজার ৭০০ কোটি মুদ্রা যুক্তরাজ্যে প্রচলিত আছে। এগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চার্লসের মুখাবয়ব সম্বলিত মুদ্রার পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে। পুরনো মুদ্রাগুলো ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হতে থাকলে ক্রমান্বয়ে সেগুলোকে প্রতিস্থাপন করবে চার্লসের মুদ্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়