শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইপলাইনে নাশকতা ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ জ্বলজ্যান্ত উদাহরণ: পুতিন

রাশিয়ার তুর্কি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রজব তাইয়্যেব এরদোগান

ইমরুল শাহেদ: সাগরের তলদেশে অবস্থিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে নাশকতার ঘটনাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের’ জ্বলজ্যান্ত উদাহরণ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বৃহস্পতিবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। পার্সটুডে

পুতিন বলেন, রাশিয়ার গ্যাস ইউরোপে নেয়ার পাইপলাইনে ‘অগ্রহণযোগ্য নাশকতা’কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জ্বলজ্যান্ত উদাহরণ’ হিসেবে উল্লেখ করা যায়। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার লক্ষ্যে রাশিয়া যে চুক্তি করেছে তা বাস্তবায়নের জন্য পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি।

এ সময় এরদোগান ইউক্রেনের সঙ্গে উত্তেজনা প্রশমন করতে পুতিনের প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার চুক্তি বাস্তবায়নে আরো সচেষ্ট হতে রাশিয়অর প্রতি আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার সরাসরি বিরোধিতা করেন এবং আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।

নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস প্রথমে জার্মানিতে প্রবেশ করে এবং এরপর সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশে সরবরাহ করা হয়।বাল্টিক সাগরের নীচ দিয়ে রাশিয়া থেকে নর্ড স্ট্রিম ১ ও ২ নামের যে প্রধান দুটো পাইপলাইনের সাহায্যে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় তাতে সম্প্রতি ছিদ্র ধরা পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে আসছিল যে রাশিয়া তাদের গ্যাস সরবরাহ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে রাশিয়া বলেছে, ডেনমার্ক ও সুইডেন উপকূলের কাছে যে স্থানে পাইপে ছিদ্র হয়েছে সে স্থান মার্কিন গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা চলতি বছরের শুরুতে মার্কিন কর্তৃপক্ষের এক মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমেরিকা বলেছিল রাশিয়ার তৈরি নর্ড স্ট্রিম-২ পাইপ লাইন কখনো চালু হবে না। যুক্তরাষ্ট্র এখন ঐ হুমকি বাস্তবায়ন করছে কি না এর উত্তর দিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানান এই রুশ কুটনীতিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়