শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন সফরে ইসরায়েলে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল!

রাশিদুল ইসলাম: ইসরায়েল সফরে যাওয়া পাকিস্তানি দলের নেতৃত্বে আছেন পাকিস্তানি-আমেরিকান নাসিম আশরাফ। তিনি দেশটির সাবেক পারভেজ মোশাররফের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই সফরে পাকিস্তানি প্রতিনিধিদল সমগ্র ইসরায়েল ঘুরবেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাদের।  জেরুজালেম পোস্ট 

এতে বলা হয়েছে, করাচিভিত্তিক একজন সাংবাদিকও রয়েছেন এই প্রতিনিধি দলের সঙ্গে। এর আগে গত জুন মাসে পাকিস্তানি সাংবাদিক আহমেদ কুরাইশি ইসরায়েল সফর করে চাকরি হারিয়েছিলেন। সেই সফর নিয়ে বিতর্কের পর আবার এই নতুন পাকিস্তানি দলের ইসরায়েল সফরের খবর এল। একইসঙ্গে ইন্দোনেশিয়ার উর্ধতন কর্মকর্তাদের একটি দলও বর্তমানে ইসরায়েল সফরে রয়েছেন। ফলে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

এই দেশ দুটি বিশ্বের সবথেকে জনবহুল মুসলিম দেশ।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও পাকিস্তান ও ইন্দোনেশিয়ার তরফ থেকে সেরকম কোনো আগ্রহ দেখা যায়নি। রাজনৈতিক কারণে কোনো দেশের সরকারই তার আমলে এই ঝুঁকি নিতে চান না। তারপরেও ২০২১ সালের শেষ দিকে ইসরায়েল ও ইন্দোনেশিয়ার মধ্যে একাধিক বৈঠক হয়েছে। দুই দেশই বাণিজ্য ও পর্যটনের মতো খাতগুলোতে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহ দেখিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়