শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৯ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোস্টেলের ছাত্রীদের গোসলের ভিডিও ভাইরাল, বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিক্ষোভ

ওয়ালিউল্লাহ সিরাজ: ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ৬০ জন ছাত্রীর গোসলের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দিবাগত মধ্যরাতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। রাত আড়াইটা পর্যন্ত চলে এই বিক্ষোভ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনডিটিভি

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়াশোনা করা এক ছাত্রী হোস্টেলেই থাকতেন। তিনি অন্যদের গোসলের ভিডিও ধারণ করে। তারপর শিমলার এক ছেলেকে সেই ভিডিও পাঠিয়ে দেওয়া হয়। সেই ছেলে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল করে দেয়। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে আইপিসি এবং আইটি আইনের ৩৫৪সি ধারায় মামলা করা হয়েছে।

এদিকে যেসব ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে, তাদের অনেকেই আত্মহত্যার করার চেষ্টা করেন বলে দাবি করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে। অবশ্য পুলিশ দাবি করেছে, কোনো আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া যায়নি বা কারো মৃত্যুও হয়নি।

ঘটনার সঙ্গে যুক্ত আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক ছাত্রীকে বলতে শোনা যাচ্ছে, তিনি এই গোসলের ভিডিও প্রকাশ করেছেন। এর জন্য তিনি ক্ষমা চান।

পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেন্স আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই বিষয়টা আমাদের বোন এবং কন্যাদের মর্যাদার সঙ্গে যুক্ত। মিডিয়াসহ আমাদের সকলকে এই বিষয়ে খুবই সতর্ক হওয়া উচিত। সম্পাদনা: মাজহারুল ইসলাম 

  • সর্বশেষ