শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাচীন হজযাত্রার হারানো পথ খুঁজতে সৌদি আরবে নতুন খননকাজ শুরু

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের ইতিহাস অনুসন্ধানে নতুন প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। দেশটির আল-উলা ও খায়বার অঞ্চলে ২০২৬-২৭ মৌসুমের এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরব ও বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকরা।

সৌদি আরবের রয়্যাল কমিশন ফর আল-উলা (আরসিইউ) গত ২১ অক্টোবর নতুন এই গবেষণা মৌসুমের কার্যক্রম শুরু করে। এতে প্রাচীন বসতি, রাজ্য, মরূদ্যানকেন্দ্রিক জনপদ, হজযাত্রার পথ, বাণিজ্য এবং পানির ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধান করা হচ্ছে।

গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দক্ষিণ আল-উলার প্রাচীন যাতায়াতপথ অনুসন্ধান। এ প্রকল্পে আল-বাদাই ও জুমুররুদ দুর্গের মধ্যবর্তী ১০০ কিলোমিটারের বেশি এলাকায় জরিপ চালানো হচ্ছে। দুর্গ, পুরোনো রেলস্টেশন ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরীক্ষা করে ইসলামি যুগসহ বিভিন্ন সময়ের উত্তর-দক্ষিণ যাতায়াতপথের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছেন গবেষকরা।

এ ছাড়া খায়বার অঞ্চলে প্রাচীন বসতি ও ইসলামী যুগের জনপদ নিয়ে গবেষণা চলছে। হেগরা ও দাদানেও খননকাজের মাধ্যমে প্রাচীন মানুষের জীবনযাপন, বসতি ও সমাধিক্ষেত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Advertisement

আল-উলা অঞ্চলে এরই মধ্যে ২৫ হাজারের বেশি প্রাচীন শিলালিপি নথিভুক্ত হয়েছে। এসব শিলালিপি থেকে ওই অঞ্চলের ভাষা, সংস্কৃতি, বাণিজ্য ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন গবেষকরা।

প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পাশাপাশি এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করার কাজও চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ