শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব মিলে গড়ে তুলেছে একটি ত্রিদেশীয় ন্যাটো। মক্কা চুক্তি নামের এই জোটের অন্যতম উদ্দেশ্য হলো এক দেশ আক্রমণের শিকার হলে অন্যরা সেই দেশের হয়ে লড়বে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যখন সৌদিতে হামলা চালাচ্ছিলো তখনই এই চুক্তিতে সই করে দেশ তিনটি। হুতি বিদ্রোহীরা একের পর এক হামলা অব্যাহত রাখায় এবার সৌদি আরবে সেনা পাঠাতে রাজি হয়েছে তুরস্ক ও পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দ্রুতই এই সেনাদল মোতায়েন করা হবে বলে জানিয়েছে বৈঠকে অংশ নেয়া প্রতিনিধিগণ। সোমবার দেশ তিনটির পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসেন।

এরপরই তারা এই সিদ্ধান্ত জানান। গত ৮ আগস্ট মক্কা প্রতিরক্ষা জোট গঠিত হবার পর এই প্রথম জোটটিকে সক্রিয় করা হলো। জোটের চুক্তি অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে তা সকল দেশের উপর আক্রমণ বলে বিবেচিত হবে ঠিক যেমন ন্যাটোর ক্ষেত্রে বিবেচিত হয়। সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছাকাছি ড্রোন হামলা চালানো হয়। এবং মদিনা নগরের কাছাকাছিও ড্রোন হামলা প্রতিহত করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হুতিদের ধারাবাহিক হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। হামলা প্রতিরোধে এবার তিন দেশ একত্রে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলো। এক পৃথক যৌথ বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবে দ্রুতই তিন দেশের সেনাবাহিনী ও সামরিক সক্ষমতার যোগান পাঠানো হবে।

  • সর্বশেষ