শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০২:৩৫ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বড় সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারে অতীতের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন না করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এ বিষয়ে ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে তারা।

শনিবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে এসব বিষয়ে সত্য তথ্য দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে এর গুরুতর পরিণতি হতে পারে। এমনকি এর কারণে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে।

ভিসা আবেদনকারীদের তাই নিজেদের আগের ইমিগ্রেশন রেকর্ড বা আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে তা সাক্ষাৎকারের সময় সঠিকভাবে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ