শিরোনাম
◈ দ্বিতীয় বিয়ে ঠেকাতে ডিজিটাল নজরদারি: অনলাইনে মিলবে আগের বৈবাহিক তথ্য ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৩০ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত নামাজের কক্ষ ও গাড়ি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। গোষ্ঠীটির ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ও একটি প্রজেক্টাইল ধ্বংস করার দাবি করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। খবর সৌদি গেজেটের।স্থানীয় সংবাদ

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় এক এশীয় প্রবাসী আহত হয়েছেন। এ ছাড়া এতে একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ ও কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এরপর সেটি আকাশেই ধ্বংস করা হয়।

ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পড়ে একজন এশীয় নাগরিক আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সৌদির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ এবং কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

advertisement

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানান, একই দিনে হুতি মিলিশিয়া আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেগুলোও শনাক্ত করে ধ্বংস করে।

এ ছাড়া শুক্রবার হুতিদের ছোড়া আরেকটি শত্রু প্রজেক্টাইল নাজরানে একটি স্কুলে আঘাত হানে। এতে স্কুলটির অবকাঠামোর ক্ষতি হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ