শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:১১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে টেনে নিয়ে গেল বাঘ

ভারতের মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাঘের হামলায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রোববার (২ আগস্ট) ভোররাতে কানহা ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি গ্রামে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

advertisement

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নিহতের নাম সুগনি বাই ধুরভে (৩০)। তিনি বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের খাপা রেঞ্জের পারাপুর বাইগাতোলা গ্রামের বাসিন্দা।  

গ্রামবাসীরা জানান, রাত দেড়টার দিকে সুগনি বাই নিজ কুঁড়েঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি বাঘ গ্রামে ঢুকে তার মাথা কামড়ে ধরে টেনে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা টর্চ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

advertisement

তাদের উপস্থিতি টের পেয়ে বাঘটি প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুগনি বাইকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাইহার হাসপাতলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হাসপাতালের ব্লক মেডিকেল কর্মকর্তা ডা. অনন্ত লিলহারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

advertisement

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাঘটির গতিবিধি পর্যবেক্ষণে নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামবাসীদের রাতের সময় ঘরের বাইরে না যাওয়া এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

  • সর্বশেষ