শিরোনাম
◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার ◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ◈ ‘এটা তো সবে শুরু’: ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কী? ◈ সংবিধানে বড় পরিবর্তনের পথে, বাড়ছে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার দিতে দেরি, ভাবির মাথা কেটে গাছে ঝুলিয়ে রাখল দেবর

ভারতের বিহারে কুড়াল দিয়ে ভাবির শিরশ্ছেদ করেছে কুনাল কুমার নামের এক ব্যক্তি।  তবে শুধু মাথা কেটেই ক্ষান্ত হননি কুনাল , ভাবিকে হত্যার পর তার কাটা মাথা বাড়ির সামনের একটি গাছেও ঝুলিয়ে রাখেন। 

নৃশংস এ ঘটনাটি বিহারের জেহানাবাদের পার্স বিঘা থানা এলাকার ইমাদপুর গ্রামে ঘটেছে।  খবর এনডিটিভির

জানা গেছে, নিহত ওই নারীর নাম অংশু দেবী (২৫)।  তিনি ইমাদপুর গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র কুমারের স্ত্রী।

গ্রামবাসীদের মতে, অভিযুক্ত কুনাল কুমার মাদকাসক্ত।  ঘটনার সময় পরিবারের বাকি সদস্যরা মাঠে কাজ করতে যাওয়ায় অংশু দেবী বাড়িতে একা ছিলেন। 

মাঠ থেকে বাড়ি ফিরে কুমার খাবার চায়। খাবার দিতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে সে একটি কুড়াল নিয়ে তার ভাবিকে আক্রমণ করে।  তাকে হত্যার পর সে পালিয়ে না গিয়ে বাড়ির কাছেই বসে ছিল বলে জানা গেছে। 

নৃশংস এই হত্যাকাণ্ডের কথা জানতে পেরে গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়।  

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করেছে এবং কুনালকে গ্রেফতার করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়