শিরোনাম
◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ◈ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন স্পিকারের বাসভবনে, অফিস বঙ্গভবনে ◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, বাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চলবে।

শনিবার (২৩ জুলাই) যন্তর মন্তরের সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। 

দীপকে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করেছে, যারা ভয় পেতে অস্বীকার করে, তারাই জয়ী হয়। তিনি আরও বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাই গণতন্ত্র। তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়েছে।

সিজেপির আরও দুই দাবি জানিয়ে দীপকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রতি পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে, সিজেপির এক্স-একাউন্টে দেওয়া পোস্টে আরেক দাবির কথা বলা হয়। যেখানে উল্লেখ করা হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না। 

এর আগে শনিবার পদত্যাগের ঘোষণা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তিনি গভীরভাবে মর্মাহত। পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সুযোগ যাতে কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, চার দশকেরও বেশি সময় ধরে ছাত্র, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন এবং দেশের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশাকে তিনি গভীরভাবে সম্মান করেন। প্রধানমন্ত্রীকে তার নেতৃত্বে কাজ করার সুযোগ দেওয়ার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়