শিরোনাম
◈ পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭ ◈ ইরান যুদ্ধে চীন-রাশিয়া জড়ালে তাদের জন্য ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প ◈ ট্রাম্পের নতুন শুল্কনীতি: বাংলাদেশের তৈরি পোশাক খাতে ধাক্কা নাকি সুযোগ? ◈ ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:২৮ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-চীন ইস্যুতে নিজের নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী

ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের তৈরি কূটনৈতিক নিয়ম ভাঙতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাঠমান্ডুতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্তে (ওয়ান অন ওয়ান) বৈঠক না করার যে নীতি তিনি নিয়েছিলেন, তা থেকে সরে এসে চলতি সপ্তাহেই দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে একান্তে বৈঠক করার কথা রয়েছে তাঁর। 

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপাল যে নয়াদিল্লি ও বেইজিং উভয়কেই সমান গুরুত্ব দেয়, তা স্পষ্ট করতে একই দিনে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং চীনের রাষ্ট্রদূত ঝাং মাওমিংয়ের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।

তরুণ প্রধানমন্ত্রী প্রথা ভেঙেছিলেন

নেপালের নতুন প্রধানমন্ত্রীরা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্তে বৈঠক করতেন। কিন্তু অভ্যুত্থানের পর ক্ষমতায় এসে দীর্ঘদিনের কূটনৈতিক চর্চায় পরিবর্তন এনেছিলেন বলেন্দ্র শাহ। দায়িত্ব নেওয়ার পর বিদেশি দূতদের সঙ্গে একান্তে দেখা করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন তিনি। 

কৌশলে হঠাৎ পরিবর্তন

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী। নেপালি প্রধানমন্ত্রীর একজন সহকারী কাঠমান্ডু পোস্টকে বলেছেন, ‘বলেন্দ্র শাহ গত দুই সপ্তাহে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, তাঁর বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গেও যোগাযোগ করা উচিত। পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বিবেচনা করলে আমাদের দুই প্রতিবেশী ভারত ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গেও যোগাযোগ শুরু করাটাই স্বাভাবিক।’ খবর এনডিটিভির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়