শিরোনাম
◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা ◈ সাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: শফিকুর রহমান

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১১:২৪ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে

চলতি বছরে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসানীতি কঠোর করেছে চারটি দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া ভারতীয় নাগরিকদের দেওয়া ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল বা সীমিত করেছে। ফলে আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয়দের জন্য নতুন নিয়ম মেনে চলতে হবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান ৭৫তম থেকে নেমে ৮১তম হয়েছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন, যা গত বছর ছিল ৫৭টি।

মধ্যপ্রাচ্যের দেশ ইরান ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে। এর ফলে এখন দেশটিতে ভ্রমণের আগে ভারতীয় নাগরিকদের ভিসা নিতে হবে।

লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। এখন ভারতীয়দের দেশটিতে যেতে হলে আগেই অনলাইনে ই-ভিসার আবেদন করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং অনুমোদনের অপেক্ষা করতে হবে।

অন্যদিকে, আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। ফলে ভারতীয় পর্যটকদেরও আগাম ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিকারাগুয়াও ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর করেছে। আগে ভারতীয়রা সেখানে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পেতেন। নতুন নিয়মে তাদের ‘ক্যাটাগরি সি’ বা কনসালটেড ভিসা শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভ্রমণের আগে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তনের ফলে আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয় নাগরিকদের জন্য আগাম ভিসা পরিকল্পনা ও কাগজপত্রের প্রস্তুতির গুরুত্ব আরও বেড়ে যাবে। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়