শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উচ্চশিক্ষা সচিবকে অপসারণ করল ভারত সরকার

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতজুড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ ও জবাবদিহিতার দাবির মুখে অবশেষে শীর্ষ আমলাতন্ত্রে বড় রদবদল এনেছে কেন্দ্রীয় সরকার। দেশটির উচ্চশিক্ষা বিভাগের সচিব ভিনীত জোশীকে সরিয়ে সেই পদে দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা নরেশ পাল গ্যাংওয়ারকে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এই প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

নতুন এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে থাকা ভিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে উদাসীনতা ও গাফিলতি প্রদর্শনের কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পদক্ষেপ নিয়েছেন বলে বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে নিশ্চিত করেছেন।

এদিকে নতুন নিযুক্ত উচ্চশিক্ষা সচিব নরেশ পাল গ্যাংওয়ার এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং এর আগে রাজস্থানের শিক্ষা সচিবসহ বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে অপসারিত ভিনীত জোশী এর আগে জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ-এর প্রথম মহাপরিচালক এবং সিবিএসই-র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধী দলগুলোর টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদে এই বিষয়ে একটি নতুন বিল পাসের চেষ্টা চালাবে সরকার।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ