শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়

প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ চলাকালে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসা রাহুল গান্ধীকে আটক করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে সোমবারের ঘটনার প্রতিবাদে সংসদের ভেতরে বিরোধী দলগুলোর প্রতিবাদের প্রতি তার দল টিভিকে পূর্ণ সমর্থন ঘোষণা করছে বলে জানান তিনি।

advertisement

নিট পরীক্ষা নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, টিভিকে এই প্রবেশিকা পরীক্ষা সম্পূর্ণ বাতিলের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এই পরীক্ষা কেবল শিক্ষার্থীদের নয়, বরং তাদের পরিবারগুলোকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, নিট পরীক্ষা পুরোপুরি বাতিল করতে হবে। আমরা আবারও বলছি, এটিই এই সমস্যার একমাত্র সমাধান। এ বিষয়ে ভোটব্যাংকের রাজনীতির জন্য তার দল কোনও ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেবে না।

advertisement

শিক্ষাব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বিজয় যুক্তি দেন যে, শিক্ষা বিষয়টিকে পুনরায় রাজ্য তালিকা ফিরিয়ে নেওয়া উচিত। নিটের মতো পরীক্ষাগুলো বন্ধ করার জন্য এটিই একমাত্র স্থায়ী সমাধান।

এ ধরনের সাংবিধানিক পরিবর্তন না হওয়া পর্যন্ত তিনি একটি বিশেষ যৌথ তালিকা তৈরির প্রস্তাব করেন। এর ফলে চিকিৎসাবিজ্ঞানের ভর্তি পরীক্ষাসহ শিক্ষার ওপর রাজ্য সরকারগুলোর অধিকতর ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠিত হবে।

advertisement

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, টিভিকে আত্মপ্রকাশের পরপরই এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছিল এবং দল থেকে এর স্থায়ী ও অন্তর্বর্তীকালীন উভয় সমাধানই আগেই রূপরেখা আকারে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের উচিত শিক্ষার্থী ও সাধারণ জনগণের মনোভাব ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো এবং এই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া।

 

  • সর্বশেষ