শিরোনাম
◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও)

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১২:০৪ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন সায়েকেহ (বজ্রপাত)-এর ১৯তম ধাপে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, বড় শয়তান' (আমেরিকা)-এর অন্যায় আচরণ এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে আজ ভোরে 'সায়েকেহ' অভিযানের ১৯তম ধাপে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী কুয়েতের 'আরিফজান' ঘাঁটির প্রশাসনিক ভবন ও ডাইরেকশন-ফাইন্ডিং অ্যান্টেনা, 'আল-উদেয়রি' ক্যাম্পের হেলিকপ্টার পার্কিং জোন এবং 'আহমেদ আল-জাবের' ঘাঁটিতে মার্কিন সন্ত্রাসী বাহিনীর সেনা আবাসন লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। -- পার্সটু‌ডে

আরিফজান' ঘাঁটি হলো দক্ষিণ-পশ্চিম এশিয়ায় মার্কিন স্থলবাহিনীর সেনা মোতায়েন ও কমান্ড হেডকোয়ার্টারের অন্যতম প্রধান কেন্দ্র। অন্যদিকে 'আল-উদেয়রি' ক্যাম্পটি মার্কিন নৌ ও বিমানবাহিনীর অপাচে, চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টার মোতায়েনের স্থান।

এছাড়া 'আহমেদ আল-জাবের' ঘাঁটিটি পশ্চিম এশিয়ায় আক্রমণকারী মার্কিন সেনাবাহিনীর রসদ ও সহায়তা প্রদানে কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং তাদের আকাশপথের অভিযান ও নজরদারিতে বড় ধরনের প্রভাব ফেলে।

ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী ঘোষণা করেছে, মার্কিন সন্ত্রাসী বাহিনীর অন্যায্য কর্মকাণ্ডের কারণে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন বাহিনীর সাথে লড়াইয়ের মাধ্যমে অঞ্চলে পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়