শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেডফোন ছাড়া মেট্রোরেলে ভিডিও দেখলে গুণতে হবে জরিমানা

মেট্রোরেলে ভ্রমণের সময় হেডফোন ছাড়া স্পিকারে জোরে জোরে গান শোনা বা ভিডিও দেখার অভ্যাস রয়েছে? সহযাত্রীদের বিরক্তির কারণ হলে এবার গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। ভারতে কার্যকর হওয়া নতুন এক আইন অনুযায়ী, এই ধরনের নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০০ রুপি থেকে পাঁচ গুণ বাড়িয়ে সর্বোচ্চ আড়াই হাজার রুপি (প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি টাকা) করা হয়েছে।

সম্প্রতি ‘মেট্রোরেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২’ সংশোধন করে ‘জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬’ এর আওতায় এই জরিমানা বাড়ানো হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হয়েছে গত ১৯ জুন থেকে।

advertisement

আপাতত ভারতের বেঙ্গালুরু ও চেন্নাই মেট্রোতে এই নিয়ম কঠোরভাবে চালু করা হয়েছে। তবে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) জানিয়েছে, এই আইনটি দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য।

যেসব কারণে জরিমানা হতে পারে

advertisement

নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ আড়াই হাজার রুপি জরিমানা হবে। যেসব আচরণের জন্য এই জরিমানা করা হতে পারে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে :

স্পিকার অন করে ভিডিও চালালে এবং ইয়ারফোন ছাড়া মোবাইলে লাউডস্পিকারে ভিডিও দেখলে, মেট্রোর ভেতরে জোরে চিৎকার করলে, অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার করলে, মাতাল অবস্থায় যাতায়াত ও অশোভন আচরণ করলে, কোচের ভেতরে থুতু ফেললে কিংবা মেঝেতে বসলে, মেট্রোর কোনো সম্পত্তি নষ্ট করলে।

advertisement

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?

বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরজুড়ে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। আগে ৫০০ রুপি জরিমানার নিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হতো। ফলে এই প্রবণতা কমছিল না। তাই এবার জরিমানার পরিমাণ এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যান্য অপরাধেও বেড়েছে জরিমানা

শুধু শব্দদূষণই নয়, মেট্রো চত্বরে অন্যান্য অপরাধের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। নতুন আইন অনুযায়ী:

মেট্রো এলাকায় অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগালে কিংবা বিক্ষোভ করলে সর্বোচ্চ ১০ হাজার রুপি জরিমানা হতে পারে, অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকা বা মেট্রো ট্র্যাকে (লাইন) ঢুকলে জরিমানা হতে পারে ৫ হাজার রুপি, ট্র্যাকে প্রবেশ করে ট্রেন পরিষেবা ব্যাহত করলে অন্যান্য আইন মিলিয়ে মোট জরিমানা ২৫ হাজার রুপি পর্যন্ত হতে পারে, ভুয়া টিকিট বা পাস ব্যবহার কিংবা সরকারি নোটিশ বিকৃত করলেও ২৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার নিয়ম রাখা হয়েছে।

  • সর্বশেষ