শিরোনাম
◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যস্থতাকারী থেকে সংঘাতের অংশ? কঠিন সমীকরণে পাকিস্তান ◈ ব্যাটারি শিল্পে বড় প্রণোদনা, ২০৩০ পর্যন্ত কর ছাড় ◈ বিশ্বকাপে নতুন ইতিহাস, চ্যাম্পিয়নরা পাবেন বিশেষ রিং ◈ চট্টগ্রামে ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী ও এমপিসহ নেতা-কর্মীরা ◈ অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর, ইতালির আদালতের নতুন রায়

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচ্ছন্ন প্রযুক্তিতে নতুন অধ্যায়, হাইড্রোজেন ট্রেন চালু করল ভারত

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৭ জুলাই) হরিয়ানার জিন্দ রেলস্টেশন থেকে ট্রেনটির যাত্রার সূচনা করেন তিনি। উত্তর রেলওয়ের ৮৯ কিলোমিটার দীর্ঘ জিন্দ-সোনিপত রুটে চলবে ট্রেনটি। পথে গোহানাসহ কয়েকটি স্টেশনে এর যাত্রাবিরতি থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে মোদি বলেন, আজ দেশ তার প্রথম হাইড্রোজেন ট্রেন পেলো। যেমন ভারতের প্রথম ট্রেন মুম্বাই ও থানের মধ্যে চলেছিল, তেমনি ভবিষ্যতে হাইড্রোজেন ট্রেনের কথা উঠলে জিন্দ, সোনিপত ও হরিয়ানার নামও উচ্চারিত হবে।

তিনি বলেন, হাইড্রোজেন ট্রেন প্রযুক্তি বিশ্বে এসেছে মাত্র সাত-আট বছর আগে। বর্তমানে মাত্র তিন-চারটি দেশের এ ধরনের ট্রেন পরিচালনার সক্ষমতা রয়েছে এবং সেখানেও প্রযুক্তিটি এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। মোদির দাবি, জিন্দ-সোনিপত রুটে চলা ট্রেনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেনচালিত ট্রেন। একই সঙ্গে এটি ভারতের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেন। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশে হাইড্রোজেন ট্রেন সাধারণত তিন বা চার কোচের হলেও ভারত শুরুতেই ১০ কোচের যাত্রীবাহী হাইড্রোজেন ট্রেন চালু করেছে। তিনি আরও বলেন, এই ট্রেন শুধু নির্গমনমুক্ত নয়, এটি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগেরও একটি সফল উদাহরণ।

ভবিষ্যতে হাইড্রোজেন ট্রেন-সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা হবে এবং নতুন কারখানা স্থাপন করা হবে, যা হরিয়ানার তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, হাইড্রোজেনচালিত ট্রেন চালু থাকা দেশগুলোর নির্বাচিত কাতারে ভারতও যুক্ত হয়েছে। এর মাধ্যমে রেল খাতে পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারে দেশ আরও এগিয়ে যাবে। এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে জিন্দে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং অবকাঠামোও গড়ে তোলা হয়েছে।

এর মাধ্যমে ভারতের প্রথম সমন্বিত হাইড্রোজেন রেল ইকোসিস্টেম প্রতিষ্ঠিত হলো। নিয়মিত সেবায় প্রযুক্তিটির কার্যকারিতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন করা হবে, যা ভবিষ্যতে এ প্রযুক্তির সম্প্রসারণে সহায়তা করবে। ভারতীয় রেলওয়েতে প্রথমবারের মতো এই প্রকল্পে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন (পিইএম) ফুয়েল সেলের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় ট্রেনটির প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন হবে।

প্রচলিত বৈদ্যুতিক ট্রেনের মতো এটি ওভারহেড বিদ্যুৎ লাইনের ওপর নির্ভরশীল নয়। জ্বালানি পোড়ানো বা বাইরের বিদ্যুতের ওপর নির্ভর না করে এটি নিজেই বিদ্যুৎ উৎপাদন করে। এর একমাত্র নির্গমন জলীয়বাষ্প ও তাপ, ফলে এটি শূন্য-নির্গমন পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের এই হাইড্রোজেন ট্রেনটি আকারের দিক থেকেও বৈশ্বিকভাবে আলাদা। জার্মানি, ফ্রান্স ও চীনের অধিকাংশ হাইড্রোজেন ট্রেন প্রকল্প দুই থেকে চার কোচের আঞ্চলিক সেবায় সীমাবদ্ধ থাকলেও ভারতের ট্রেনটি পূর্ণাঙ্গ ১০ কোচের। এতে প্রায় দুই হাজার ৬০০ যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। ট্রেনটির গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়