শিরোনাম
◈ পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী হবে অর্থনৈতিক সংস্কার: অর্থমন্ত্রী ◈ রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ◈ চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি প্রায় ৯৮ হাজার ◈ ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন ◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক ◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শেষ পর্যন্ত লড়ব’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের সেনাবাহিনীর

যুক্তরাষ্ট্রের যেকোনও হস্তক্ষেপ শেষ পর্যন্ত প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন করলে আরও বিস্তৃত ও ভয়াবহ জবাব দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, আমরা নিঃসন্দেহে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাব এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিষ্ক্রিয় করে দেব।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একমাত্র উপায় হলো জুনে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক মেনে চলা এবং প্রণালিতে জাহাজ চলাচল সংক্রান্ত ইরানের বিধিনিষেধ বাস্তবায়ন করা।

আকরামিনিয়া আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় হামলার হুমকি কার্যকর করেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘অবশিষ্ট সব অবকাঠামোতে’ হামলা চালাবে। তিনি দাবি করেন, ইরানের জবাব আগের হামলাগুলোর চেয়ে আরও কঠোর, বিস্তৃত এবং ধ্বংসাত্মক হবে।

ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দেওয়া হলে তার জবাব দেওয়া হবে।

আকরামিনিয়া বলেন, আমাদের প্রতিবেশীদের জানা উচিত, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়া এবং ইরানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়। এর জবাব অবশ্যই দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়