শিরোনাম
◈ বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি চাইলো মানবা‌ধিকার বিষয়ক পাঁচটি আন্তর্জাতিক সংস্থা  ◈ কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়মকানুন ভাঙবে ফিফা?  ◈ অন্তর্বর্তী সরকারের সময় ৭৪ শতাংশ বেড়েছে সন্দেহজনক লেনদেন : বিএফআইইউর প্রতিবেদন ◈ ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্পনসর ছাড়াই সব দেশের নাগরিকদের জন্য মিলবে দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা ◈ ইংল‌্যা‌ন্ড টেস্ট দ‌লের কোচের জন্য ৯ জনের সংক্ষিপ্ত তালিকা, আছেন কারা ◈ কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৫০ অভিবাসনপ্রত্যাশী

লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী।

মঙ্গলবার রাতে উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি। তবে যাত্রার কিছু সময় পরই উত্তাল সাগরে সেটি ডুবে যায়। এতে বেশিরভাগ যাত্রী স্রোতের তোড়ে ভেসে যান।

উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, নৌকাডুবির পর মাত্র ১০ জন যাত্রী প্রাণ বাঁচাতে সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের নৌযাত্রায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত মাসেও একই ধরনের একটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

দীর্ঘদিন ধরে উন্নত জীবনের আশায় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন। এ কারণে লিবিয়ার উপকূল মানবপাচারকারী চক্র এবং অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে,  চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। সংস্থাটি আরও জানায়, গত বছর ওই পথে ১,৩০০ জনেরও বেশি অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছিলেন।

সূত্র : এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়