শিরোনাম
◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

যুদ্ধ, শত্রুতা ও মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালি কখনও খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এ কথা জানিয়ে বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী কোনোভাবেই ছাড় দেবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রামিনিয়া জানান, হরমুজ প্রণালি চালু করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা।

তিনি বলেন, ‘যুদ্ধ, শত্রুতা এবং মার্কিন আগ্রাসনের মধ্যে হরমুজ প্রণালি কখনও খোলা হবে না।’ গুরুত্বপূর্ণ এই জলপথের বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনী তাদের অবস্থান থেকে সরে আসবে না বলেও মন্তব্য করেন ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র।

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য এল। সম্প্রতি হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল আক্রামিনিয়া আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর ওপর একটি দায়িত্ব রয়েছে। আমরা শহিদদের রক্তের প্রতিশোধ নিতে দায়বদ্ধ, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহিদ নেতার রক্তের প্রতিশোধ নিতে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়