শিরোনাম
◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। খবর বিবিসির।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমান উপকূলের কাছে আল বাহিয়াহ ও মোমবাসা নামের দুটি ট্যাংকারে রাতের বেলায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজ দুটিতে মোট ৪৬ জন নাবিক কর্মরত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

অন্যদিকে, মোমবাসা জাহাজে থাকা ১৮ জন ভারতীয়র মধ্যে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলা এবং আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল ব্যাহতকারী সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়