শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ১১:৪৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইরানের শহীদ নেতা আলী খামেনেয়ীর শেষ বিদায়ের অনুষ্ঠান প্রতিরোধের প্রদর্শন: দ‌্য গা‌র্ডিয়ান

আন্তর্জা‌তিক ডেস্ক : ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের শহীদ নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে প্রতিরোধের প্রদর্শন এবং প্রতিশোধের দাবির বহিঃপ্রকাশ ঘটেছে।

ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠান তেহরানে বিপুলসংখ্যক শোকাহত মানুষের উপস্থিতিতে শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে,শুক্রবার সন্ধ্যা থেকেই হাজারো মানুষ তেহরানের 
গ্র্যান্ড মোসাল্লা (ঈদের নামাজের মাঠ) এলাকায় জড়ো হন এবং শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগ দেন।

প্রতিবেদন অনুযায়ী, ভোর থেকেই মোসাল্লার আশপাশের সড়কগুলো জনসমাগমে পূর্ণ হয়ে যায়। অংশগ্রহণকারীরা পতাকা ও ধর্মীয় প্রতীক বহন করে শোক প্রকাশ করেন। তাদের কণ্ঠে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে,ছয় দিনের বিভিন্ন অনুষ্ঠানে মোট প্রায় ৩ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ান এই বিদায় অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরোধ ও শক্তির প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোকাহতদের মধ্যে অনেকে স্লোগান দিয়ে সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য দায়ীদের বিরুদ্ধে “প্রতিশোধ” দাবি করেছেন।

  • সর্বশেষ