শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ১২:২১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমেরিকা ও ইসরায়েলের অপরাধের বিচার করা হবে, বল‌লেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীন, নামিবিয়া ও আফগানিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানানোর জন্য এসব দেশের অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার পৃথক বৈঠকে চীন, নামিবিয়া ও আফগানিস্তানের বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ইরানের শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফর করছেন। --- পার্সটু‌ডে

পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিভিন্ন দিক ও এর পরিণতির কথা উল্লেখ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে গৃহীত এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতি, আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিধান, রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের সব নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন।

তিনি আরও বলেন,এসব হামলায় অনেক সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট বিজ্ঞানী এবং নিরীহ নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষকে হত্যা করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সব ধরনের আইনি ও কূটনৈতিক উপায় ব্যবহার করে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে এবং দায়ী ব্যক্তি ও তাদের সমর্থকদেরকে জবাবদিহির আওতায় আনতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাবে।

পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং ভবিষ্যতেও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।

  • সর্বশেষ