শিরোনাম
◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের ওকিনাওয়া প্রদেশের হিরারা শহরের উত্তর-পূর্ব উপকূলীয় সাগরে শুক্রবার (৩ জুলাই) ভোরে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিট ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর  গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করে জাপানের ভূমিকম্প গবেষণা সংস্থা। তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ার কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। প্রতি মাসেই একাধিক ভূমিকম্প হয় জাপানে।

 

  • সর্বশেষ