শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন। এর চার মাস পর হতে যাচ্ছে খামেনির জানাজা ও দাফন। প্রয়াত এ নেতার জন্য ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় (ছয় দিনব্যাপী) রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে দেশটি। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানের আগে তেহরানের রাস্তায় সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মরদেহ বহনকারী কফিনটি মধ্য তেহরানে তার হত্যাকাণ্ডের স্থানে নেওয়া হয়।

advertisement

ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনির মরদেহ বহনকারী কফিনটি তার শাহাদাতের স্থানে আনা হয়েছে।

এই পূর্ব ঘোষণাবিহীন শোভাযাত্রাটি শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এক বিশাল রাষ্ট্রীয় চিরবিদায়ের সূচনা করে।

advertisement

রাজধানীতে কফিনের আগমন নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। সম্ভাব্য নিরাপত্তা লঙ্ঘন এবং দ্বিতীয় হামলার আশঙ্কা অত্যন্ত বেশি।

দেশটির রাজধানীতে কালো পোশাক পরিহিত বাসিন্দাদের ইরানের জাতীয় পতাকা ওড়াতে ও শোক প্রকাশ করতে দেখা গেছে। এসময় কাউকে কাউকে কাঁদতে দেখা গেছে। তাদের অনেকের হাতে ছিল খামেনির ছবি। 

advertisement

ইরানি কর্তৃপক্ষ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত খামেনির দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবি অনুযায়ী, কফিনটিকে একটি ছোট কক্ষে রাখা হয়েছে, যার দেয়াল ইরানের জাতীয় পতাকায় সজ্জিত।

পোস্ট অনুযায়ী, কফিনের ওপর সাদা হরফে লেখা একটি লাল রঙের পতাকা বিছিয়ে রাখা হয়েছে। এটি ইমাম হোসেনের মাজারে থাকা পবিত্র পতাকা।

এই পতাকাটি একসময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ও শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইমাম হোসেনের মাজারে ওড়ানো হতো, যিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন। ইরানি সরকারের একটি পোস্ট অনুযায়ী, এই পতাকাটি ‘প্রতিরোধ, ত্যাগ ও সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক।’

চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। কফিন বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরানের একটি মসজিদে পৌঁছেছে। সেখানে শীর্ষ কর্মকর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

সূত্র: ফাস্ট পোস্ট

  • সর্বশেষ