শিরোনাম
◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার  ◈ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে নিতে বাজেটে ৪ কোটি ৫০ লাখ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ চীনের রাজধানীতে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা অভ্যর্থনা ◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায়

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ২৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে কোনো জাহাজের কাছ থেকে ফি নেবে না ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জা‌তিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে তারা ‘কোনো’ ধরনের ফি নেবে না।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ভুয়া গণমাধ্যমে প্রকাশিত উদ্বেগজনক প্রতিবেদনগুলোর বিপরীতে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো টোল, বীমা ফি বা অন্য কোনো ধরনের ফি নেওয়া বা সংগ্রহ করা হবে না’। যদি এই তথ্য মিথ্যা হয়, তাহলে আলোচনা অবিলম্বে শেষ হয়ে যাবে।

তিনি আরো লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেয়নি বা ইরানের সম্পদও মুক্ত করেনি।

আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থের একটি অংশ আমরা মুক্ত করব, যাতে তা দিয়ে আমাদের নিজস্ব কৃষক ও খামারিদের কাছ থেকে ভুট্টা, গম, সয়াবিন এবং অন্যান্য পণ্য কেনা যায়। ইরান খাদ্যের তীব্র সংকটে রয়েছে এবং আমরা এই খাদ্য শুধু যুক্তরাষ্ট্র থেকেই তাদের জন্য কিনব। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ আবারও বলেছেন যে, জব্দ করে রাখা ইরানি সম্পদের একটি বড় অংশ” ব্যবহার করা হবে “খাদ্য ও ওষুধের” জন্য।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফা আলোচনার পর ইরান জানায়, তাদের জব্দ বা সীমাবদ্ধ সম্পদ মুক্ত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার বিষয়টি অস্বীকার করে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রাণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ফি নেবে না।

এই সময়ের পর ওমানের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে নৌচলাচল ‘সেবা’, নিরাপত্তা বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষার জন্য ফি আরোপ করার কথা বলছে ইরান।

এদিকে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফরকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এটি একটি আন্তর্জাতিক জলপথ। কোনো দেশই একটি আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না। এটি বিদ্যমান আন্তর্জাতিক আইনের অংশ।

ইরান বলছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ নয় এবং এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়