শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ১০ হাজার মানুষকে ঠেলে পাঠানো হয়েছে : শুভেন্দু অধিকারী

রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলার অস্থায়ী নিবাসকেন্দ্র থেকে এ পর্যন্ত ১০ হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আরো এক হাজার ৮০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এতথ্য জানান।

শুভেন্দু বলেন, ১০ হাজার বের করেছি। ১২টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি।

তিনি বলেন, আপনাদের কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার, তারা অনুপ্রবেশকারী। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারব না।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ধরো আর বিএসএফকে দাও। নো জেল! অর্থাৎ দীর্ঘদিন ধরে রাজ্যে প্রবেশ করে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে আটক করে রাখার বদলে সরাসরি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নীতিতেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু জানান, বর্ডার ফেন্সিং বা সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজের জন্য ইতোমধ্যে বিএসএফকে ১৪২ দশমিক ৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হবে।

  • সর্বশেষ