শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৭:৪৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি

ওমরাহযাত্রীদের সেবায় অবহেলা, নিম্নমানের পারফরম্যান্স এবং নিয়ম লঙ্ঘনের দায়ে ২১টি ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত মৌসুমের কার্যকারিতা মূল্যায়নের ফলাফলের ওপর ভিত্তি করে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মূল্যায়ন রিপোর্টে দেখা গেছে, বেশ কয়েকটি ওমরাহ এজেন্সির সেবার মান আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং ওমরাহ পরিচালনাসংক্রান্ত নিয়মকানুন তারা চরমভাবে লঙ্ঘন করেছে।আসন্ন ওমরাহ মৌসুমের আগাম প্রস্তুতি এবং ওমরাহযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার প্রতি মন্ত্রণালয়ের যে প্রতিশ্রুতি, এই সিদ্ধান্তের মাধ্যমে তারই প্রতিফলন ঘটেছে।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫টি সংস্থাকে নির্দিষ্ট সূচকে অত্যন্ত কম স্কোর (পারফরম্যান্স) পাওয়ার কারণে এবং বাকি ৬টি সংস্থাকে গুরুতর নিয়ম লঙ্ঘনের দায়ে লাইসেন্স স্থগিত করা হয়েছে, যার জন্য আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের এই মূল্যায়ন প্রক্রিয়াটি মূলত সেবার মান এবং নিয়মকানুন মেনে চলার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো—সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি করা, সেবার মান বাড়ানো এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জন করা, যাতে মক্কায় আগত ওমরাহযাত্রী এবং মদিনায় রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক যিয়ারতকারীদের একটি নিরাপদ ও উন্নত মানের অভিজ্ঞতা দেওয়া সম্ভব হয়।

সবশেষে মন্ত্রণালয় কঠোরভাবে মনে করিয়ে দিয়েছে যে, নিয়মকানুন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। ওমরাহযাত্রীদের অধিকার বা সেবার মানে কোনো ধরনের ঘাটতি থাকলে তা মোটেও সহ্য করা হবে না। ওমরাহ খাতের সামগ্রিক উন্নয়ন এবং সেবা ব্যবস্থা আরও উন্নত করতে কোম্পানিগুলোর ওপর এমন ধারাবাহিক নজরদারি ও মূল্যায়ন প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ