শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১১:৩৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ফাইল ছবি

লেবাননের রাজধানী বৈরুতে ফের হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর জেরে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের ওপর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ধারণা করছে, ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য হামলার প্রেক্ষিতে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ কমান্ডারদের সঙ্গে জরুরি পরিস্থিতি মূল্যায়ন করছেন।

advertisement

আইডিএফ জানিয়েছে, তারা প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণ উভয় ধরনের পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা তারা সহ্য করবে না।

পরিস্থিতি বিবেচনায় হোম ফ্রন্ট কমান্ড দেশজুড়ে জনসমাগম সীমিত করার নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বড় ধরনের জমায়েতে পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নিতে পারবে না। সীমান্তবর্তী অঞ্চলে বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে—বাইরে সর্বোচ্চ ১০০ জন এবং ঘরোয়া স্থানে ৪০০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত স্কুল চালু রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।

advertisement


এদিকে একই দিনে বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগেও বৈরুতে হামলার পর ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতের সাম্প্রতিক হামলার সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও বর্তমান পরিস্থিতি শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির সময় এই ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।

advertisement

তবে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

  • সর্বশেষ