শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১২:৪৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান

ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তিটি আগামীকাল রোববারই (১৪ জুন) স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

advertisement

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘আগামীকালই (রোববার) চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে এবং এটি স্বাক্ষরিত হওয়ার ঠিক পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

এ ছাড়া, চুক্তির পরবর্তী ধাপ বা শর্ত সম্পর্কে ইঙ্গিত দিয়ে ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন পুরোপুরি শান্ত ও স্বাভাবিক হয়ে আসবে, তখন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবশিষ্টাংশ বা ডাস্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে।

advertisement

তবে চুক্তি সইয়ের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির সম্পূর্ণ বিপরীত। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে তাসনিম নিউজ জানায়, চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হচ্ছে না।

এর ফলে চুক্তি স্বাক্ষরের সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে দুই দেশের ভিন্ন অবস্থান কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে।

advertisement

অন্যদিকে, শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত হওয়ার পরপরই ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হবে এবং এর ধারাবাহিকতায় আগামী সপ্তাহে কারিগরি স্তরের আলোচনা শুরু হবে।

 

  • সর্বশেষ