শিরোনাম
◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন ◈ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট, তবু লোডশেডিংয়ে নাকাল দেশ ◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী জুলাইয়ে কবর দেওয়া হবে। আজ শনিবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তারা বলেছে, আগামী ৩ ও ৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী অনুষ্ঠান হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোমে দ্বিতীয় জানাজা হবে।

সবশেষে ৯ জুলাই মাসহাদে আরেকটি জানাজা হবে। সেই জানাজা শেষে ওইদিন তাকে ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ইমাম রেজা হযরত আলী ও মা ফাতেমার বংশধর। শিয়া মুসলিমদের যে ১২ জন প্রসিদ্ধ ইমাম রয়েছেন তার মধ্যে ইমাম রেজা অন্যতম।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওইদিন সকালে সুপ্রিম লিডারের বাসভবনে অবস্থান করছিলেন আয়াতুল্লাহ খামেনি। যৌথ হামলায় স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ তিনি প্রাণ হারান। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন বর্তমান সুপ্রিম লিডার ও তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এরপর তাকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নিযুক্ত করে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

মোজতবার সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ভালো সম্পর্ক রয়েছে। তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিপ্লবী গার্ডের বড় ভূমিকা ছিল।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়