শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০২:৫৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির আসন পুনরুদ্ধার করলেন আদানি

আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণে ‘রিয়েল টাইম’ বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী, গৌতম আদানি ভারতের আরেক শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং জাপানের সফটব্যাংক গোষ্ঠীর প্রধান মাসায়োশি সনকে পেছনে ফেলে এই হারানো স্থান ফিরে পেয়েছেন।

ফোর্বস জানিয়েছে, আদানির মোট সম্পদের পরিমাণ বেড়ে ৮৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে আম্বানির সম্পদের পরিমাণ ৮৮ বিলিয়ন ডলার এবং মাসায়োশি সনের ৮৭ বিলিয়ন ডলার।

advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, আদানির সম্পদ আকস্মিক বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে তার ব্যবসায়িক সাম্রাজ্য আদানি গ্রুপের মালিকাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি।

এর মধ্যে আদানি জ্বালানির শেয়ার ১ দশমিক ১ শতাংশ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন ১ দশমিক ৯, আদানি এন্টারপ্রাইজ ২ দশমিক ৩ শতাংশ, আদানি গ্রিন এনার্জি ৬ দশমিক ৯ শতাংশ এবং আদানি এনার্জি সলিউশনস ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

advertisement

শুক্রবার পর্যন্ত আদানি গ্রুপের ছয়টি তালিকাভুক্ত কোম্পানির সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৯১ বিলিয়ন ডলার। এর মধ্যে আদানি পাওয়ারের বাজারমূল্য ৪৭ দশমিক ২ বিলিয়ন ডলার, আদানি পোর্টসের ৪৪ দশমিক ২ বিলিয়ন ডলার, আদানি এন্টারপ্রাইজেসের ৪৪ বিলিয়ন ডলার, আদানি গ্রিন এনার্জির ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলার, আদানি এনার্জি সলিউশনসেরর ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং আদানি টোটাল গ্যাসের ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে মার্কিন বিচার বিভাগ আদানি গ্রুপের বিরুদ্ধে আনা প্রতারণা-সংক্রান্ত অভিযোগ খারিজ করার পর থেকে গৌতম আদানির সম্পদ প্রায় ১০ বিলিয়ন ডলার বেড়েছে।

advertisement

এর আগে সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে ২৫০ মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল আদানি গ্রুপের বিরুদ্ধে। তবে আদানি এবং তার সহযোগী কর্মকর্তারা এসব অভিযোগ বারংবার অস্বীকার করেছেন।

২০২৩ সালে মার্কিন শর্ট-সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারমূল্য কারসাজি ও ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলে, যা বিশ্ববাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপরেই আদানির সম্পদে ব্যাপকভাবে ধস নামে।

তবে গত বছর ভারতীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো জানায়, অভিযোগগুলোর পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এবং সেগুলো প্রতিষ্ঠিত হয়নি।

 

  • সর্বশেষ