শিরোনাম
◈ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ১০:৩৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অবিরাম হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সাম্প্রতিক সময়ে দেশটির বাহিনী লেবাননে হামলা জোরদার করেছে, বিশেষ করে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে। এমন পরিস্থিতির মধ্যে বিস্ফোরক আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।

এনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাই লেবানন আরও উন্নত জীবন লাভ করুক। আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট একটি হামলা দেখতে চাই। আমার মনে হয়, এটি আরও সুনির্দিষ্ট হওয়া উচিত। শুক্রবার ট্রাম্পের রেকর্ড করা এই সাক্ষাৎকার আজ রোববার সম্প্রচার হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়