শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে তৃণমূলের সব কমিটি ভেঙে দিলেন মমতা

পশ্চিমবঙ্গে ১৫ বছর ক্ষমতায় থাকা পর এবার ভয়াবহ সংকটে পড়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি)। উদ্ভূত পরিস্থিতিতে আজ বুধবার পশ্চিমবঙ্গে দলের মূল কমিটিসহ সহযোগী সংগঠনের সব কমিটি তাৎক্ষণিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘোষণা দেওয়া হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন দিক পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসসহ এর সব সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হলো।’

advertisement

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই নাটকীয় সিদ্ধান্তটি আসে দলটির ভেতর প্রকাশ্য বিদ্রোহের মাত্র এক ঘণ্টার মধ্যে। এর আগে আজ তৃণমূলের টিকিটে নির্বাচিত অন্তত ৫৮ জন বিধায়ক (এমএলএ) দলের অফিশিয়াল সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রথমবারের মতো নির্বাচিত বিধায়ক ঋতব্রত ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত করেন।

অথচ দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত সোমবারই ঋতব্রত ব্যানার্জি এবং আরেক নতুন বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। বহিষ্কৃত হওয়ার আগে ঋতব্রত তৃণমূলের শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) প্রধান ছিলেন। নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে এমনিতেই তৃণমূলের অবস্থা বেগতিক ছিল (দলটি এবার মাত্র ৮০টি আসন পেয়েছে)। এরই মধ্যে দলের একাংশের বিধায়কদের এই প্রকাশ্য বিদ্রোহ দলটিকে আরও সংকটে ফেলে দিয়েছে।

advertisement

এদিকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহার নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা আজ পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে দেখা করেন। তাঁরা ৫৮ জন বিধায়কের স্বাক্ষর করা একটি সমর্থনপত্র স্পিকারের কাছে জমা দিয়ে ঋতব্রতকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁরা সন্দীপন সাহা, শিউলি সাহা এবং জাভেদ খানকে উপ-বিরোধীদলীয় নেতা এবং রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে দলের চিফ হুইপ হিসেবে মনোনীত করেন।

তবে মমতা ব্যানার্জির অনুগত তৃণমূলের প্রবীণ নেতারা বিদ্রোহীদের এই পদক্ষেপকে সম্পূর্ণ অবৈধ বলে প্রত্যাখ্যান করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দলের এক শীর্ষ নেতা বলেন, আইনগতভাবে এই পদক্ষেপের কোনো ভিত্তি নেই। বিধায়কদের এমন চিঠি দেওয়ার কোনো একক এখতিয়ার নেই। বিধানসভার স্পিকারের কাছে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পাঠানো চিঠিটিই একমাত্র বৈধ চিঠি।

advertisement

এর আগে গতকাল মঙ্গলবার অভিষেক ব্যানার্জি স্পিকার রথীন্দ্র বোসকে চিঠি দিয়ে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপ-নেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করার দাবি জানিয়েছিলেন। কিন্তু স্পিকারের কার্যালয় থেকে সেই চিঠি গ্রহণে অস্বীকৃতি জানানো হয়েছিল বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে তা ইমেইল ও রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানো হয়।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বিদ্রোহীদের সমালোচনা করে প্রশ্ন তোলেন, ‘যদি এই বিদ্রোহী বিধায়কদের দলের অফিশিয়াল নাম নিয়ে কোনো আপত্তি থাকত, তবে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে হওয়া দলীয় বৈঠকে তাঁরা কেন এই কথা তোলেননি?’

দলের ভেতরের এই ব্যাপক ভাঙনের পর তৃণমূল জানিয়েছে, তারা এখন দলের প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কাজের পর্যালোচনা এবং নেতা-কর্মীদের সাংগঠনিক দক্ষতা মূল্যায়ন করবে। এই পর্যালোচনার ওপর ভিত্তি করে মূল দল এবং সহযোগী সংগঠনগুলোর নতুন কাঠামো তৈরি করে যথাসময়ে কমিটি ঘোষণা করা হবে। নতুন উদ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও এক্স পোস্টে জানানো হয়।

এদিকে দলের এমন সংকটের মধ্যেই আগামী সপ্তাহে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে তাঁরা বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া-এর বৈঠকে যোগ দেবেন এবং সংসদের পরবর্তী অধিবেশনের কৌশল ও বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করবেন।

 

  • সর্বশেষ