শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহার দিনে পরীক্ষা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ

ঈদুল আজহা বা কোরবানির ঈদ  উপলক্ষে সরকারি  ছুটি ঘোষণা করার পরও ওই একই দিনে পরীক্ষার সূচি রাখায় তীব্র বিতর্কের মুখে পড়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়। আগামী বৃহস্পতিবার (২৮ মে) নির্ধারিত এই পরীক্ষাগুলো অবিলম্বে স্থগিত ও পরীক্ষার সূচি পুনর্নির্ধারণের পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সংগঠনগুলো। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেনারেল ব্রাঞ্চ-২ থেকে জারি করা এক অফিস স্মারকে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, অনুষদ, বিভাগ, কলেজ ও ইনস্টিটিউট বন্ধ থাকবে। তবে একই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়েই অনুষ্ঠিত হবে’।

advertisement

এই বিজ্ঞপ্তির পর দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বেশ কয়েকজন সদস্য উপাচার্য যোগেশ সিংকে চিঠি দিয়ে পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করার কথা ভাবছে না; তবে উৎসবের কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তাদের জন্য পরবর্তীতে পুনরায় পরীক্ষা নেওয়া হতে পারে।

advertisement

বিকাশ গুপ্ত বলেন, অনেক শিক্ষার্থী আছেন যাদের পরবর্তী কোর্সের জন্য ইন্টারভিউ দিতে হবে বা চাকরিতে যোগ দিতে হবে। এখন পরীক্ষা স্থগিত করলে বড় সমস্যা তৈরি হবে, কারণ আগামী কয়েক দিনের মধ্যে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, যারা এই উৎসব উদযাপন করবেন এবং পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেবেন, তারা আমাদের জানাতে পারেন। আমরা পরবর্তীতে, সম্ভবত জুলাইয়ের দিকে তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করব। তবে এর ফলে নিশ্চিতভাবেই তাদের পুরো প্রক্রিয়াটি বেশ বিলম্বিত হবে।

advertisement

উপাচার্যকে দেওয়া চিঠিতে শিক্ষকরা উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মুসলিম শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ঈদুল আজহার ধর্মীয় আচার ও উৎসবে শামিল হবেন। স্মারকলিপিতে বলা হয়, এমন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে পরীক্ষা নেওয়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ ও মানসিক কষ্টের কারণ হতে পারে।

শিক্ষকরা আরও বলেন, যেহেতু পরীক্ষার সাথে বাধ্যতামূলক একাডেমিক বিষয় জড়িত, তাই আমরা আন্তরিকভাবে আশা করি শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের পরীক্ষার চাপ ও বাধ্যবাধকতা ছাড়াই উৎসবটি উদযাপনের সুযোগ দেওয়া হবে। ভারতে সব সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির ভাব বজায় রেখে উৎসব উদযাপন করা হয় উল্লেখ করে তারা একাডেমিক চাপমুক্তভাবে উৎসব পালনের অনুমতি দেওয়ার আবেদন জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কেন্দ্র সরকার যখন প্রথমে ২৭ মে ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছিল, তখন এই পরীক্ষার সূচি তৈরি করা হয়েছিল। ফলে পরীক্ষার সময়সূচিতে ২৭ মে কোনও পরীক্ষা রাখা হয়নি। তবে চাঁদ দেখার ঘোষণা এবং ভারতের ধর্মীয় কর্তৃপক্ষের নিশ্চিতকরণের পর এখন ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএসএ) বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একে ‘অসংবেদনশীল, বর্জনকারী এবং গভীরভাবে সমস্যাযুক্ত’ বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করলেও ল’ ফ্যাকাল্টির ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ল’ পেপারসহ বেশ কিছু পরীক্ষা ওই দিনেই রেখে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে তারা প্রশ্ন তোলে, শিক্ষার্থীরা যদি উৎসবটি পালনই করতে না পারে, তবে এই ছুটির স্বীকৃতির কী অর্থ থাকে?

আইএসএ আগামী ২৮ মে-র সব পরীক্ষা অবিলম্বে স্থগিত বা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। একই সাথে পরীক্ষা কর্তৃপক্ষের কাছ থেকে স্বচ্ছ ব্যাখ্যা এবং বিশ্ববিদ্যালয়ের ধর্মনিরপেক্ষ ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে সংগঠনটি।

  • সর্বশেষ